বান্দরবানে রুমা উপজেলায় সাঙ্গু নদীর পানিতে ডুবে এক পাহাড়ি নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) রাত দশটায় ওই নারীর মরদেহ রুমা সদর ইউনিয়নের রুমারচর পাড়া নদীর ঘাট থেকে উদ্ধার করা হয়।
নিহতের নাম সিংয়ইনু মার্মা (২৩) সে রুমারচর পাড়ার বাসিন্দা প্রুসিংঅং মারমার মেয়ে।
নিহতের মা খ্যাইউচিং মার্মা জানায়, তার মেয়ে লাকড়ি আনতে গিয়ে নদীতে নামে। পরে সন্ধ্যার পরও বাড়িতে না আসাতে গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজির পর রাত ১০ টার দিকে ঘাটের পাশে পানিতে লাকড়ির সাথে রশি মোড়ানো তার লাশ দেখতে পায়। পরে গ্রামবাসী লাশটিকে উদ্ধার করেন।
রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা শৈবং মারমা জানান, সাঙ্গু নদীতে নেমে ওই নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। স্থানীয়রা নিহত নারীর মরদেহ উদ্ধার করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, পাহাড় থেকে লাকড়ি নিয়ে আসার সময় সাংগু নদীতে পানিতে ডুবে ওই নারীর মৃত্যু হয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। নিহত নারীর লাশ উদ্ধার করা হয়েছে।